হবিগঞ্জের লাখাইয়ে বন্ধুর বিয়েতে এসে নদীতে ডুবে উসমান মিয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকার জয়নাল মিয়ার ছেলে।
শুক্রবার সকাল ১১টার দিকে মহরমপুর গ্রামের চিকনপুর নামক ব্রিজের কাছে নদীতে ডুবে তার মৃত্যু হয়।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল আহাদ জানান, লাখাই সদর ইউনিয়নের মহরমপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে সুর আলমের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন উসমান। বেলা ১১টার দিকে নদীতে ১০-১১ জন গোসলে করতে নামেন। এক পর্যায়ে স্রোতে উসমান মিয়া পানিতে তলিয়ে যান। এ সময় তার সঙ্গীরা পানিতে উঠে আসেন। দুপুর ১২টার দিকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
লাখাই থানার ওসি তদন্ত চম্পক ধাম বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে ডুবে যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
আজকের সিলেট/ডি/এসটি
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি 








