জগন্নাথপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৪
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৯ PM

জগন্নাথপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ০৮:২৫:১১ AM

জগন্নাথপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৪


জগন্নাথপুরে ট্রাক-অটোরিকশা সিএনজি সাথে সংঘর্ষ হয়ে রেসা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন। রেসা বেগম জেলার ছাতক উপজেলার ঝিগলী গ্রামের সুহেল মিয়ার স্ত্রী।

রোববার বিকেলে উপজেলার পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের খাশিলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা সূত্রে জানা যায়, জগন্নাথপুর থেকে সিএনজি অটোরিকশা করে গ্রামে ফেরার পথে পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের খাশিলা এলাকায় জগন্নাথপুরগামী একটি ট্রাক এসে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা এক নারী ঘটনাস্থলেই মারা যান। আরও আহত হন চারজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসারজিন্য নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডেক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর