কমলগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ : গ্রেফতার ২
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২৬ PM

কমলগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ : গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ০৬:২৯:৫৩ AM

কমলগঞ্জে  স্কুলছাত্রী ধর্ষণ : গ্রেফতার ২


মৌলভীবাজারের কমলগঞ্জে  স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে কমলগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন ছাত্রীর মা। নির্যাতনের শিকার কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই তরুণ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূইগাও গ্রামের ছুরুক মিয়ার পুত্র সিদ্দিকুর রহমান সিয়াম (১৯) ও হাসন আলীর পুত্র মো. জালাল আহমদ (২০)। ধর্ষনের শিকার ওই কিশোরী কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী।

থানার করা মামলাসহ স্থানীয় সংবাদ সুত্র জানায়,  সিদ্দিকুর রহমান আত্বীয় হওয়ার সুবাধে ওই স্কুল ছাত্রীর বাড়ী আসা-যাওয়া করত। ঘটনার প্রায় তিন মাস পূর্ব থেকেই সিদ্দিকুর রহমান বিবাহের প্রলোভন দেখিয়ে ও ই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় মোবাইল ফোনে হুমকি ও বিভিন্ন প্রলোভন দেখাতো সে । গত ২৬ জুন সকাল ১০ টার দিকে কোচিংয়ে যাওয়ার সময় স্থানীয় ভানুগাছ রেল স্টেশন এলাকা থেকে সিদ্দিকুর ও তার সহযোগী জালাল প্রাইভেটকারে তুলে ওই ছাত্রীকে অপহরণ করে সিলেটের একটি অজ্ঞাত স্থানে এনে ধর্ষণ করে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামী দুজনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের সিলেট/বার্তা/কে.আর

সিলেটজুড়ে


মহানগর