বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আল্টিমেটামের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল হলের প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।
তিনি গণমাধ্যমকে জানান, প্রক্টরিয়াল বডির সকল সদস্য, হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট আমরা সকলেই একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করতে। ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।
এরআগে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার প্রক্টর, প্রক্টরিয়াল বডির সদস্যরা, প্রভোস্ট, সহকারী প্রভোস্টটা পদত্যাগপত্র জমা দেন।
আজকের সিলেট/কে.আর
নিজস্ব প্রতিবেদক 








