এম. সাইফুর রহমান অর্থনৈতিক সংস্কারের পথিকৃৎ : মিফতাহ্ সিদ্দিকী
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:১৩ PM

এম. সাইফুর রহমান অর্থনৈতিক সংস্কারের পথিকৃৎ : মিফতাহ্ সিদ্দিকী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৯/২০২৪ ০৬:৪৯:০৮ AM

এম. সাইফুর রহমান অর্থনৈতিক সংস্কারের পথিকৃৎ : মিফতাহ্ সিদ্দিকী


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, এম সাইফুর রহমান ছিলেন অর্থনৈতিক সংস্কারের পথিকৃৎ অর্থমন্ত্রী বাংলাদেশের। তিনি বারোটি বাজেট প্রনয়ণের বিরল দৃষ্টান্ত স্থাপন করে। এই বাজেট থেকে তিনি চালু করেন মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ব্যবস্থা।

বৃহষ্পতিবার বিকেলে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম. সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে এম. সাইফুর রহমান কলেজে আয়েঅজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, এম. সাইফুর রহমান কলেজ হতে দেশ-জাতি উন্নয়নে লক্ষ্যে আগামীদিনের এক একজন কর্মবীর এম. সাইফুর রহমান গড়ে উঠতে হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোর্শেদ আলমের সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকান্দার আলী ও বর্তমান সভাপতি শাহাবুদ্দীন আহমদ, উপজেলা জামাতের আমীর মাওলানা ফয়জুর রহমান, সিলেট জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ শাকিলুর রহমান প্রমূখ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর