ওসমানীনগের এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত বিশ্বজিৎ সূত্রধর (২৭) উপজেলার গাভূরটিকি গ্রামের বিকুল সূত্রধরের পুত্র।
মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার বেগমপুর বাজার নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
এঘটনায় মোটরসাইকে থাকা মোহন সূত্রধর নামের আরো একজন আহত হয়েছে। তিনি প্রাথমিক চিকৎসা গ্রহন করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার রাত ১০ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসাম কক্সবাজারগামী এনা পরিবহেনর যাত্রীবাহী বাস বেগমপুর নামকস্থানে আসলে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এসময় মোটরসাইকলটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মোটসাইকেলে থাকা দুই আরোহী আহত হন।স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করলে গুরুত্বর আহত বিশ্বজিৎ সূত্রধরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ সূত্রধরকে মৃত ঘোষনা করেন। পরে বিশ্বজিৎ এর মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
ওসমানীনগর প্রতিনিধি 








