সুনামগঞ্জের মধ্যনগরে পুকুরের পানিতে ডুবে তোয়ামনি নামের এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত তোয়ামনি ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গুলগাও গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান হোসেন জানান, বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে শিশু তোয়ামণির মৃত্যু হয়।
পরিবারের কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই তোয়ার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা করা হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আজকের সিলেট/ডি/এপি









