গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:২৩ AM

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ১০:২৯:৪৫ AM

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


সিলেটের গোলাপগঞ্জে চোলাই মদ ও ইয়াবাসহ জিলা মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল শেষরাতে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে। আটককৃত জিলা মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ মাসুরা গ্রামের মৃত সহির আলীর ছেলে।

সোমবার রাতে গোলাপগঞ্জ মডেল থানায় এক প্রেস বিফ্রিংয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, গতরাতের অভিযানে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা এবং একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর ০৯ (নয়) লিটার চোলাই মদ সহ জিলা মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় পৃথক আরেক অভিযানে অস্ত্র সহ আরেকজন'কে আটক করা হয়েছে।


এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা ( নং-১৬, তাং-১৬/০৯/২০২৪ ইংরেজি) দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর