১৮৪ রান তাড়া করতে মাঠে নেমেছে দুরন্ত ঢাকা
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪২ PM

১৮৪ রান তাড়া করতে মাঠে নেমেছে দুরন্ত ঢাকা

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০৮:৩২:৩৫ AM

১৮৪ রান তাড়া করতে মাঠে নেমেছে দুরন্ত ঢাকা

ওপেনার বাবর আজম


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম মৌসুমের সিলেট পর্বের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে দুরন্ত ঢাকা ও রংপুর রাইডার্স। এ আসরের সিলেটে অনুষ্ঠিত তিনটি ম্যাচের প্রথমে ব্যাট করা দল জয় পেলেও আজও দুরন্ত ঢাকার অধিনায়ক অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত টস জিতে প্রতিপক্ষ রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠান!

ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি ওপেনার বাবর আজমের ৪৬ বলে ১ ছয় ও ৫ চারে ৬২ রানের ইনিংসে ভর করে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৮ ইউকেট হারিয়ে রংপুরের দলীয় সংগ্রহ ১৮৩ রান করে। শেষের দিকে আফগানী ক্রিকেটার ওমরজাইয়ের ঝড়ো ইনিংসটি ছিলো উল্লেখ করার মতো।  তিনি ১৫ বলে ৩ ছয় ও ২ চারে ৩২ রান করেন।

১৮৪ রানের টার্গেটে ব্যাটিং করতে ইতিমধ্যে মাঠে নেমেছে দুরন্ত ঢাকা।


আজকের সিলেট/ এমএম

সিলেটজুড়ে


মহানগর