চা শ্রমিকদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করলেন মিফতাহ্ সিদ্দিকী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৮ PM

চা শ্রমিকদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করলেন মিফতাহ্ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ০৭:৪৬:৫৬ AM

চা শ্রমিকদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করলেন মিফতাহ্ সিদ্দিকী


সিলেট মহানগর বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী চা শ্রমিকদের আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, চা শ্রমিকগণ আমাদেরই অংশ, তাদের উন্নতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাদের দাবিগুলো মেনে নেওয়া উচিত।

মঙ্গলবার দুপুর থেকে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে চা শ্রমিকরা জড়ো হতে থাকেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের সামনে। ঘড়ির কাটায় বেলা তিনটা বাজার কয়েক’শ শ্রমিক স্টেডিয়ামের সড়কে অবস্থান নেন।

মিফতাহ্ সিদ্দিকী বলেন, আপনারা দীর্ঘদিন ধরে যেসব ন্যায্য দাবি নিয়ে সংগ্রাম করে আসছেন, সেই দাবিগুলোর প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমি জানি, আপনাদের অবস্থা ভালো নয়, আর তাই আমি সরকারের কাছে আপনাদের যে দাবিগুেলো রয়েছে সেই আদায়ের আমার সমর্থন রয়েছে। বিএনপি ও আপনাদের পাশে আছে। বিএনপি সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে সব সময় পাশে থাকবে।


তবে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি- আপনারা যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতায় জড়াবেন না। শান্তিপূর্ণভাবে আপনারা নিজেদের দাবি তুলে ধরুন, কারণ আপনারা আমাদেরই অংশ, এবং দেশের উন্নয়নে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, চা শ্রমিকদের দীর্ঘদিনের অধিকার আদায়ের সংগ্রাম দেশের অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে বিবেচিত হওয়া উচিত। তাদের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।

এ সময় চা শ্রমিকরা তাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন পাওয়ার জন্য মিফতাহ্ সিদ্দিকীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর