মানবাধিকার দিবসে তাজপুর কলেজ ছাত্রদলের মানববন্ধন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৯ AM

মানবাধিকার দিবসে তাজপুর কলেজ ছাত্রদলের মানববন্ধন

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৪ ০৯:২০:৫৫ AM

মানবাধিকার দিবসে তাজপুর কলেজ ছাত্রদলের মানববন্ধন


আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময়ে গুম হওয়া বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী সহ গুমের শিকার সকল নেতাকর্মীদের সন্ধান ও মুক্তি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদল।

মঙ্গলবার তাজপুর ডিগ্রি কলেজের প্রধান ফটকে এই কর্মসূচিত পালিত হয়।

দীর্ঘ এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- তাজপুর ডিগ্ৰি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুনাঈদ হোসাইন, সদস্য সচিব সৈয়দ ইলিয়াস আলী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ূন আলী, এমদাদ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, যুগ্ম আহ্বায়ক মাছুম আহমেদ আবির, সদস্য আব্দুল মুক্তাদির, হুসাইন আহমদ রুবেল,উমরপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাদিম হুসাইন দিপু,যুগ্ম সাধারণ সম্পাদক সজিব আহমেদ, গোয়ালাবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিঠু আহমেদ পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রফি উদ্দিন রফু, কলেজ ছাত্রদল নেতা মান্না আহমেদ, আদিল আহমেদ, তাজুল ইসলাম  কবির, শাকিল আহমেদ, হাবিবুর রহমান, নাহিম আহমেদ, রুহিন আহমেদ,আরিফ আহমেদ, তুফায়েল আহমেদ,নয়ন দেব, কালাম মিয়া, মাছুম আহমেদ, উদয় হুসাইন, নাসির উদ্দিন প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও তাজপুর ডিগ্রী কলেজের বিপুল সংখ্যাক সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর