শাবিতে ১০ দিনের ছুটি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৯ AM

শাবিতে ১০ দিনের ছুটি

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০৫:১৭:৪৮ AM

শাবিতে ১০ দিনের ছুটি


শীতকালীন অবকাশ ও বড় দিন উপলক্ষ্যে ১০ দিনের ছুটিতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বুধবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হায়, শীতকালীন অবকাশ ও বড় দিন উপলক্ষ্যে আগামী ২২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকবে।

এদিকে, ২০ ও ২১ ডিসেম্বর শুক্রবার ও শনিবার বন্ধ থাকায় আরো ২ দিন বাড়িয়ে মোট ১২ দিনের ছুটি পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর