সেইভ ইয়ুথ বাংলাদেশ সাস্ট চ্যাপ্টারের কো-প্রেসিডেন্ট স্পৃহা, জিএস মারুফ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৮ PM

সেইভ ইয়ুথ বাংলাদেশ সাস্ট চ্যাপ্টারের কো-প্রেসিডেন্ট স্পৃহা, জিএস মারুফ

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ০৮:৪৭:২০ AM

সেইভ ইয়ুথ বাংলাদেশ সাস্ট চ্যাপ্টারের কো-প্রেসিডেন্ট স্পৃহা, জিএস মারুফ


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেইভ ইয়ুথ বাংলাদেশ সাস্ট চ্যাপ্টারের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে কো-প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান স্পৃহা ও সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মনোনীত হয়েছেন সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মারুফ হোসেন।

শনিবার (২৫ জানুয়ারি ) সাস্ট রিসার্চ সেন্টারের কনফারেন্স কক্ষে সংগঠন কর্তৃক আয়োজিত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানের শেষে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের সাস্ট চ্যাপ্টারের মডারেটর ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন।

কমিটির অন্য সদস্যরা হলেন- টিম শি লিডার রাফিয়া তাসনিম অর্পা ও কো-টিম শি লিডার হাবিবা মাহজাবিন আযনী এবং খন্দকার আদিবা রহমান নিধি, টিম ডিসএবিলিটি এন্ড ইনক্লুশন লিডার কানিজ ফাতেমা নেহা ও কো-টিম ডিসএবিলিটি এন্ড ইনক্লুশন লিডার অং চি সিং এবং ইসরাত জাহান নুর, ইয়ুথ ডেমোক্রেসি লিডার মো. আরমান হোসেন ও কো-ইয়ুথ ডেমোক্রেসি লিডার যাবীন তাসনিম বাঁধন এবং হাসানুজ্জামান রাফি, কানেকটিং ডটস লিডার তাহমিনা আক্তার নূপুর ও কো-কানেকটিং ডটস লিডার  অহনা দাস এবং খোন্দকার নাঈম আহমেদ, ক্যাম্পাস এন্ড রিসাইলেন্স লিডার সামি রহমান খান ও কো-ক্যাম্পাস এন্ড রিসাইলেন্স লিডার মিসকাতুল জান্নাত মেঘ এবং নূপুর খানম, ইভেন্ট এন্ড আউটরিচ লিডার মো. মোজাম্মেল হোসেন সিকদার ও কো-ইভেন্ট আউটরিচ লিডার মো. রাশেদুল ইসলাম এবং মো. এনামুল হক, ইয়ুথ মাইন্ডস লিডার নুর হাসনাত ও কো-ইয়ুথ মাইন্ডস লিডার হোসাইন মাহমুদ এবং মো. আকিব বাঙ্গালী, ইয়ুথ ইমপ্লয়ভিলিটি লিডার জসিম উদ্দিন ও কো-টিম ইমপ্লয়ভিলিটি লিডার সানিয়া সুলতানা প্রিতি এবং মো. তৌফিক মিয়া, ইয়ুথ ভয়েস লিডার তানিম ইবনে বারী খান ও কো-ইয়ুথ ভয়েস লিডার আল আমিন এবং আজিজুর রহমান, ইয়ুথ মিডিয়া লিডার তাহমিদ হাসান ও কো-টিম ইয়ুথ মিডিয়া লিডার হিসেবে নাজিফা নওয়ার ঈশিকা  এবং জুটন সরকার।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে সেইভ ইয়ুথ বাংলাদেশে কাজ শুরু করে। এটি তরুণদের জন্য একটি ভিন্নধর্মী প্লাটফর্ম। এ সংগঠনটি শান্তির প্রচার, সহিষ্ণুতা বৈচিত্র্যতার প্রতি সম্মান এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করে। এছাড়া সকল প্রকার সংঘাতের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে সংগঠনটি। পাশাপাশি এটি শিক্ষার্থীদের নেতৃত্ব গবেষণা ও সক্ষমতা উন্নয়নেও ভূমিকা রাখছে। সংগঠনটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ইয়ুথ ফেলোশিপ প্রদান করে থাকে।

আজকের সিলেট/এসসিজে

সিলেটজুড়ে


মহানগর