শাবিতে শুরু হলো পিএসএস বিভাগের আন্তর্জাতিক সম্মেলন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০১ PM

শাবিতে শুরু হলো পিএসএস বিভাগের আন্তর্জাতিক সম্মেলন

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৫ ০৬:০৮:৩২ AM

শাবিতে শুরু হলো পিএসএস বিভাগের আন্তর্জাতিক সম্মেলন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েপলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের এই সম্মেলন শুরু হয়।

মূল বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো রওনক জাহান। তিনি ‘বাংলাদেশে অতীতের অগণতান্ত্রিক প্রথা থেকে মুক্তি পাওয়ার চ্যালেঞ্জ’ বিষয়ে আলোচনা করছেন।  

সম্মেলনে সভাপতিত্ব করছেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক এ এম সরোয়ার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন উপস্থিত রয়েছেন।

দুই দিনব্যাপী এ সম্মেলনের দুইটি প্লেনারি সেশন ও ১৫টি প্যারালাল সেশনে ১১০টি গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করা হবে। বাংলাদেশের পাশাপাশি ৮টি দেশের গবেষকরা এ সম্মেলনে অংশগ্রহণ করছেন। সম্মেলনে বর্তমান বিশ্বব্যবস্থার পাশাপাশি দেশের বিভিন্ন প্রেক্ষাপটের বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জানার সুযোগ রয়েছে।

সম্মেলনে দেশবিদেশের রাষ্ট্রবিজ্ঞানী, চিন্তক, বিশেষজ্ঞ, গবেষক এবং পলিসি নীতিনির্ধারকরা একে অপরের সঙ্গে তাদের অভিজ্ঞতা, গবেষণা এবং ধারণা শেয়ার করবেন। এর মাধ্যমে গবেষকরা বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংস্কার প্রক্রিয়া ও বিভিন্ন পলিসি সুপারিশ করবেন। সরকার এবং উন্নয়ন সংস্থার জন্য বাস্তবসম্মত পরামর্শও দেবেন তারা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর