নতুন বাংলাদেশ গড়তে যুব সমাজকে নতুন করে শপথ নিতে হবে -বিভাগীয় কমিশনার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৩ PM

দক্ষিণ সুরমা সরকারি কলেজে পিঠাপূলি উৎসবের উদ্ভোধন

নতুন বাংলাদেশ গড়তে যুব সমাজকে নতুন করে শপথ নিতে হবে -বিভাগীয় কমিশনার

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০২/২০২৫ ১১:১৮:৫৭ AM

নতুন বাংলাদেশ গড়তে যুব সমাজকে নতুন করে শপথ নিতে হবে -বিভাগীয় কমিশনার


সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজাউন নবী বলছেন,নতুন বাংলাদেশ গড়তে যুব সমাজকে নতুন করে শপথ নিতে হবে। সকল প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। জনআকাঙ্কা বাস্তবায়নে গনমুখী পদক্ষেপ গ্রহন করতে হবে। সত্য ও সুন্দরের পথে এগিয়ে যেতে হবে। 

অগনিত ছাত্র জনতার প্রানের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। জনগনের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তিনি বলেন,ছাত্রদের জ্ঞান অর্জনও দক্ষতা অর্জনমুখী হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে। গতানুগতিক নয়, জ্ঞান বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করতে যুগোপযোগী ও বাস্তব সম্মত শিক্ষা অর্জনে মনোযোগী হতে হবে। আজকের ছাত্ররাই জাতির আগামী দিনের কান্ডারী। তাই দেশের বৃহত্তর স্বার্থে এসব ছাত্রদের জনপ্রত্যাশা পুরনে কাজ করতে হবে। তিনি আগামীর নতুন বাংলাদেশ গঠনে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে শিক্ষার্থীদের আহবান জানান।

বিভাগীয় কমিশনার বলেন,নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন করে শপথ নিতে হবে। সকল প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। জনআকাঙ্কা বাস্তবায়নে গনমুখী প্রদক্ষেপ গ্রহন করতে হবে। 

তিনি বলেন,ছাত্রদের জ্ঞান অর্জনও দক্ষতা অর্জনমুখী হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে। আজকের ছাত্ররাই জাতির আগামী দিনের কান্ডারী। তাই দেশের বৃহত্তর স্বার্থে এসব ছাত্রদের জনপ্রত্যাশা পুরনে কাজ করতে হবে। 

তিনি বুধবার দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজে তারুণ্যে উৎসবের অংশ হিসেবে পিঠাপূলি ২০২৫  উৎসবের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

কলেজ অধ্যক্ষ ইফতেখার আলমের সভাপতিত্বে ও কলেজের বাংলা বিভাগের প্রভাষক শ্যামলী চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিঠাপূলি উৎসব ২০২৫ এর আহবায়ক জয়নুল ইসলাম। 

হাফিজ আলমগীর খানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলিম উল্লাহ খান, কলেজের সহকারী অধ্যাপক মতিউর রহমান, সালমা ইয়াসমিন, রওনক জাহান বেগম, মতিলাল দাস, রাহেনা হক, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক (ভারপ্রাপ্ত)  সাধারণ সম্পাদক ও কলেজের প্রাক্তন ছাত্র শফিক আহমদ শফি, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেট এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, কলেজের প্রভাষক শুভাস চন্দ্র সাহা,শফিকুল ইসলাম, কাজরী রানী ধর, কানিজ ফাতেমা,নাফিস সাকিনা,শুক্তা রানী চৌধুরী, মোহাম্মদ ময়নুল হক, সাহেদ আহমদ, আমিনুর রহমান, আব্দুল বাতেন, ফাতেমা খানম, আলতাফ হোসেন, শাহরিয়ার খান, হুমায়রা বেগম মনি, বিশ্বজিৎ দাম, মাহবুবা বেগম, কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধান অতিথি ফিতা কেটে পিঠাপূলি উৎসবের উদ্ভোধন করেন এবং বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। দিনব্যাপি তারুণ্য উৎসবের মধ্যে ছিলো পিঠাপূলি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্হানীয় ও জাতীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। 

আজকের সিলেট/বিজ্ঞপ্তি/মিমো

সিলেটজুড়ে


মহানগর