সিলেটের গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় ১ জন গুরুতর আহত হয়েছেন। আদালতের নিষেধাজ্ঞা লংঘন করে এ হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
রোববার (৪ফেব্রুয়ারি) বিকেলে গোলাপগঞ্জ থানার ঢাকাদক্ষিণ দত্তরাইলের একটি মার্কেটে এ ঘটনা ঘটে। আহত শেখ মোঃ আলতাব উদ্দিন (৫৬) গোলাপগঞ্জ থানার দক্ষিণ কানিশাইলের শেখ হাজি কুতুব উদ্দিনের পুত্র।
জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল মৌজাস্থ ১১০৭ নং দাগের ভূমির উপর নির্মানাধীন একটি মার্কেকেট নিয়ে দক্ষিণ কানিশাইলের শেখ মোঃ আলতাব উদ্দিনের সাথে দত্তরাইল নগর গ্রামের জামাল উদ্দিন ও কামাল উদ্দিদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি বিবিধ মোকদ্দমা ( নং-০৪/২০২৪) চলমান রয়েছে। মামলায় আদালত উভয় পক্ষের বিরুদ্ধে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি করেছেন।
অভিযোগে প্রকাশ, প্রতিপক্ষ জামাল উদ্দিন ও কামাল উদ্দিন আদালতের নিষেধাজ্ঞা লংঘন করে দলবলসহ শনিবার (৩ ফেব্রুয়ারি) মার্কেট দখলে নিয়ে লুটপাট চালান ও মার্কেটে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনায় আলতাব উদ্দিন প্রতিপক্ষ জামাল কামালসহ ১১ জনকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করেন। এতে ক্ষিপ্ত হয়ে জামাল-কামাল ও তাদের সহযোগীরা সোমবার বিকেলে শেখ আলতাবুর রহমানের উপর হামলা চালান। তারা ধারলো অস্ত্র দিয়ে আলতাব উদ্দিনকে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসাপাতালে ভর্তি করেন। আলতাব উদ্দিন বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশংকাজনক বলে স্বজনরা জানিয়েছেন। হামলার ঘটনায় পৃথক মামলার প্রস্থুতি চলছে বলে জানা গেছে।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় এজাহার দেওয়া হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।
আজকের সিলেট /স্টাফ/বার্তা/ কে.আর
নিজস্ব প্রতিবেদক 








