আজমিরীগঞ্জে নদীর পার থেকে নবজাতক উদ্ধার
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৬ AM

আজমিরীগঞ্জে নদীর পার থেকে নবজাতক উদ্ধার

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৪:৪৫:৫৪ AM

  আজমিরীগঞ্জে নদীর পার থেকে নবজাতক উদ্ধার


হবিগঞ্জের আজমিরীগঞ্জে নদীর পার থেকে এক কন্যা নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা।

সোমবার ভোরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিণপাশে বছিরা নদীর পার থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার ভোরে কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিণপাড়ার আলগাহাটির দয়াল মিয়ার মেয়ে আলফিনা বেগম  নদী থেকে পানি আনতে যান। এ সময় নদীর পারে বাচ্চার কান্না শুনতে পেয়ে এগিয়ে  গিয়ে দেখেন লাল একটি কাপড়ে মোড়ানো একটি মেয়ে নবজাতক পড়ে আছে।

বিষয়টি আলফিনা বেগম স্থানীয় ইউপি সদস্য সহ স্থানীয়দের অবগত করেন। তাৎক্ষনিক স্থানীয়রা গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে গ্রামে নিয়ে যান৷

স্থানীয় বাসিন্দা সফিকুর রহমান জানান, ভোর বেলায় ঐ মহিলা নদী থেকে পানি আনতে গিয়ে বাচ্চাটি দেখতে  পান।

ইউপি সদস্য রফিক মিয়া বলেন, ভোরে পানি আনতে গিয়ে আলফিনা বেগম বাচ্চাটিকে দেখতে পান। বিষয়টি আমাদের জানানোর পর আমরা বাচ্চাটি উদ্ধার করে ঐ মহিলার কাছে রেখেছি। বাচ্চাটি দেখে মনে হচ্ছে গতরাতে ডেলিভারি হয়েছে। ইচ্ছে করে কেউ এভাবে ফেলে রেখে গেছেন।

আজমিরীগঞ্জ থানার ওসি মো.ডালিম আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে দেখছি৷

আজকের সিলেট /প্রতিনিধি/ কেআর

সিলেটজুড়ে


মহানগর