‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে’
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫১ PM

সিলেট প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময়

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে’

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ১১:৪০:০৩ AM

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে’


সিলেট প্রেসক্লাবের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নবনির্বাচিত কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ সিলেট প্রেসক্লাব ও শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ। এসময় সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকে শাবি প্রেসক্লাবের সদস্যরা ক্যাম্পাসের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ক্যাম্পাসে সাংবাদিকতা করে অনেকেই এখন পেশা হিসেবে বিভিন্ন জায়গায় সাংবাদিকতা করে দেশের উন্নয়নে ভুমিকা রাখছেন। এটা খুবই ভালো লাগার বিষয়। শাবি প্রেসক্লাবের নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রেখে কাজ করতে হবে। আশাকরি, ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে প্রেসক্লাব নেতৃবৃন্দ অগ্রণী ভুমিকা রাখবেন। সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, শাবি প্রেসক্লাবের সাথে সিলেট প্রেসক্লাবের সম্পর্ক শুরু থেকেই। এ সম্পর্কের ধারাবাহিতকা বজায় রাখতে হবে। সর্বোপরি, পড়ালেখা ঠিক রেখে সাংবাদিকতায় নিজেদের অবস্থান দৃঢ় রাখতে হবে। শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, শাবি প্রেসক্লাবের যেকোনো প্রয়োজনে সিলেট প্রেসক্লাব সাড়া দিয়েছে। সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সম্পর্কের বন্ধন আরো মজবুত হবে। আশাকরি, অতীতের ন্যায় সিলেট প্রেসক্লাবকে পাশে পাবে শাবি প্রেসক্লাব।

আজকের সিলেট/এসসিজে

সিলেটজুড়ে


মহানগর