শাবিপ্রবিতে ভর্তিতে সব ধরনের কোটা স্থগিত
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫২ PM

শাবিপ্রবিতে ভর্তিতে সব ধরনের কোটা স্থগিত

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৩/২০২৫ ০৯:০৯:৩২ AM

শাবিপ্রবিতে ভর্তিতে সব ধরনের কোটা স্থগিত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তিতে ‘আপাতত’ সব ধরনের কোটা স্থগিত করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে কোন কোটা রাখা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভর্তি কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার  দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১৮০তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সভায় সব ধরনের কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনার জন্য। আলাপ-আলোচনা করে যেসব যৌক্তিক কোটা আছে, সেগুলো রাখার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর