২৩ দিনের টানা ছুটিতে শাবি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ PM

২৩ দিনের টানা ছুটিতে শাবি

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৩/২০২৫ ১২:২২:৩২ PM

২৩ দিনের টানা ছুটিতে শাবি


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩দিন ছুটি পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার থেকে এ ছুটি শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর উপলক্ষে ১৬ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং ২০ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সব অফিস বন্ধ থাকবে। এছাড়া ১ বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে ১৪ এপ্রিল এ বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস বন্ধ থাকবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর