প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৭ PM

প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ০৯:৫৭:০৬ AM

প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু


অবশেষে আইপিএলের শিরোপা জিতল বেঙ্গালুরু। ১৮তম আসরে এসে প্রথমবার ট্রফি উঠল বিরাট কোহলির দলের হাতে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ৬ রানে পাঞ্জাব কিংসকে হারায় তারা। বেঙ্গালুরুর করা ১৯০ রানের জবাবে ১৮৪ রানে থেমে যায় পাঞ্জাব। একমাত্র শশাঙ্ক সিং লড়াই করলেও সঙ্গ পাননি কেউ। ৩০ বলে করেন ৬১ রান।

এর আগে বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন কোহলি। যদিও ৩৫ বলে ইনিংসটি ছিল ধীরগতির। বাকিরা ছোট ছোট ইনিংস খেললেও দলগত চেষ্টাতেই বড় রান তোলে তারা।

পাঞ্জাবের ইনিংসে ম্যাচ ঘোরান ক্রুণাল পান্ডিয়া। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। চাপ সামলাতে না পেরে ব্যর্থ হন অধিনায়ক শ্রেয়স আইয়ারও। ফলে পরপর দুই আসরে দুই দলের হয়ে শিরোপা জয়ের রেকর্ড গড়ার সুযোগ হারান তিনি।

৯০ হাজার দর্শকে ঠাসা গ্যালারিতে আরসিবি ধ্বনিতে মুখর ছিল স্টেডিয়াম। চোখে জল নিয়ে শিরোপার আনন্দ উপভোগ করেন কোহলি। আইপিএলের দীর্ঘ অপেক্ষার অবসান হলো তার।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর