নগরীর তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সুনামগঞ্জের শাল্লার রহমতপুর নোয়াগাঁও গ্রামের দীপ্ত দাস (১৮) ও ছাতক মংলারগাঁও গ্রামের ইমন দাস (২০)।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দীপ্ত সিলেটের ইউনিভার্সাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ইমন দাস সিলেট মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে দুই তরুণ গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
রোববার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মঈনুল জাকির বলেন, নিহতদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও সংঘর্ষের ধরন এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজকেরসিলেট/এএসআর
নিজস্ব প্রতিবেদক 








