জাফলংয়ে ভোটার শূন্য অধিকাংশ ভোটকেন্দ্র
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০৩ AM

জাফলংয়ে ভোটার শূন্য অধিকাংশ ভোটকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ১০:৩৭:৩৩ AM

জাফলংয়ে ভোটার শূন্য অধিকাংশ ভোটকেন্দ্র


দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহনে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অধিকাংশ কেন্দ্র ভোটার শুণ্য দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আমির মিয়া উচ্চ বিদ্যালয় জাফলং, ডক্টর ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়, মধ্য জাফলং কেন্দ্রে সহ বিভিন্ন কেন্দ্রে ভোটাদের তেৃন উপস্থিত দেখা যায় নি। তবে এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

উল্লেখ্য, সিলেট - ৪ আসন (জৈন্তাপুর গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আজকের সিলেট/এফএম/এসটি

সিলেটজুড়ে


মহানগর