আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির দুই প্রতিপক্ষ চূড়ান্ত
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ AM

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির দুই প্রতিপক্ষ চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ১০:৪৩:২৯ AM

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির দুই প্রতিপক্ষ চূড়ান্ত


বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নিতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জুনের শুরুতে ম্যাচ দুটিতে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হন্ডুরাস ও আইসল্যান্ড।

এবারের বিশ্বকাপের তিন স্বাগতিক দেশের একটি যুক্তরাষ্ট্রে হবে ম্যাচ দুটি, নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটি হবে ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে কাইল ফিল্ড স্টেডিয়ামে, তিন দিন পর অ্যালাবামার অবার্নের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৬৬ নম্বরে আছে হন্ডুরাস, আইসল্যান্ড আছে ৭৫ নম্বরে। এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি দেশ দুটি।

সবশেষ দুটি প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারানোর পর জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা।

বিশ্বকাপে ট্রফি ধরে রাখার লড়াই শুরু করবে তারা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই সঙ্গী অস্ট্রিয়া ও জর্ডান।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর