টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৫ PM

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ১০:১২:৪৭ AM

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


সিলেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। ফলে ব্যাটিং দিয়ে ম্যাচ শুরু করছে বাংলাদেশ।

শনিবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াসে এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হলো বাঁহাতি ওপেনার তানজিদ হাসানের। ম্যাচের আগে তাকে অভিষেক ক্যাপ তুলে দেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর