সান্টিংয়ের সময় সিলেট স্টেশনে লাইনচ্যুত হলো ইঞ্জিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ PM

সান্টিংয়ের সময় সিলেট স্টেশনে লাইনচ্যুত হলো ইঞ্জিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ১০:০০:২৩ AM

সান্টিংয়ের সময় সিলেট স্টেশনে লাইনচ্যুত হলো ইঞ্জিন


সিলেট রেল স্টেশনে সান্টিংয়ের সময় একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উল্টে পড়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার সিলেট রেল স্টেশনের রেলসংযোগ লাইনে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট রেল স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্টেশনে ইঞ্জিনটি সান্টিং করার সময় হঠাৎ লাইনচ্যুত হয়ে উল্টে যায়। তবে দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারে রিলিফ ট্রেনের অপেক্ষা করা হচ্ছে। নুরুল ইসলাম বলেন, রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে। কাজ শেষ করতে কত সময় প্রয়োজন হবে, তা রিলিফ ট্রেন আসার পর পরিস্থিতি পর্যালোচনা করে জানা যাবে।

এদিকে ইঞ্জিনটি ঠিক কী কারণে লাইনচ্যুত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো কারণ জানাতে পারেননি স্টেশন ম্যানেজার। রেললাইন দুর্বল থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না, সেটিও এখনই নিশ্চিত নয়।

নুরুল ইসলাম বলেন, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার প্রকৃত কারণ জানতে তদন্ত (ইনকোয়ারি) প্রয়োজন। তদন্ত শেষ হলে দুর্ঘটনার কারণ স্পষ্ট হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর