সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির অনুমোদন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ PM

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির অনুমোদন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০৪:৩৩:১০ PM

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির অনুমোদন


সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনায় সাত সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটিতে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক এবং জেলা দলের সাবেক খেলোয়াড় রেজাউল করিম নাচনকে সদস্য সচিব করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন এনডিসি স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নতুন কমিটির সদস্যরা হলেন, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন (আহ্বায়ক), জেলা দলের সাবেক খেলোয়াড় রেজাউল করিম নাচন (সদস্য সচিব), সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার এবং স্থানীয় ক্রীড়াবিদ মকসুদ আহমদ।

জাতীয় ক্রীড়া পরিষদের চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮’-এর ধারাঃ ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসরণ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারাঃ ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে কমিটিটি গঠন করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর