মধ্যনগরে দুইশ বস্তা চিনিসহ আটক ১০
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫২ AM

মধ্যনগরে দুইশ বস্তা চিনিসহ আটক ১০

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ০৭:০১:০৫ AM

মধ্যনগরে দুইশ বস্তা চিনিসহ আটক ১০

মধ্যনগরে দুইশ বস্তা চিনিসহ আটক ১০


সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলায় দশ হাজার কেজি (দুইশ বস্তা) ভারতীয় চিনি পাচার কালে দশজনকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। শুক্রবার (১৩জানুয়ারি) গভীর রাতের উপজেলার মহিষখলা সড়কে দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ৫০কেজি ওজনের দুইশত বস্তা ভারতীয় চিনি ও বহনকারী ছয়টি হ্যান্ডট্রলি জব্দ করা হয়। এসময় দশজনকে আটক করে পুলিশ।


আটককৃতরা হলেন, মোঃ জমির হোসেন (২৪) আনোয়ার হোসেন (২৪) জিয়াউর রহমান (২৪) মোঃ সাধীন মিয়া (২৩) আব্দুর রাজ্জাক (২৪), রতন মিয়া(৩০), হিরা মিয়া (২৮), মোঃ রুবেল মিয়া(২৪), আতাবুর রহমান (১৯), পরিতোষ তালুকদার(১৯)।


আটকের বিষটি নিশ্চিত করে মধ্যনগর থানার ওসি এম এমরান হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মধ্যনগর থানায় মামলা প্রক্রিয়াধীন। এবং চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/১৩ জানুয়ারি/এ জে/ জে কে এস

সিলেটজুড়ে


মহানগর