ধর্মপাশা উপজেলা নির্বাচনে জামানত হারিয়েছেন ৭ প্রার্থী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ PM

ধর্মপাশা উপজেলা নির্বাচনে জামানত হারিয়েছেন ৭ প্রার্থী

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০১:১৫:১৫ AM

ধর্মপাশা উপজেলা নির্বাচনে জামানত হারিয়েছেন ৭ প্রার্থী


দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতা করেছেন মোট ১৭ জন প্রার্থী। এদের মধ্যে জামানত হারিয়েছেন ৭ প্রার্থী। চেয়ারম্যান প্রার্থী ৬ জনের মধ্যে ৩ জন, ভাইস চেয়াম্যান ৬ জনের মধ্যে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জনের মধ্যে ২ জন জামানত হারিয়েছেন। নির্বাচনী বিধি অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ১ ভাগ ভোট না  কোন প্রার্থী যদি না পান তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রদত্ত ভোটের সংখ্যা ৫০ হাজার ৫১১টি, ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৪৯  হাজার ৭৮৯টি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৪৯ হাজার ৭৮৭টি। এদের মধ্যে চেয়ারম্যান পদে এস. আর. হায়দার চৌধুরী কৈ মাছ প্রতীকে ৪ হাজার ৩৫৪ ভোট, মো. বাশার তালুকদার মোটর সাইকেল প্রতীকে ৫ হাজার ৫৯৫ ভোট ও মো. সাইফুল ইসলাম চৌধুরী ২ হাজার ৬৬২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে সাদ্দাম হোসেন মাইক প্রতীকে ২ হাজার ৩৪৫ ভোট ও বিজয় হোসেন বই প্রতীকে ৩ হাজার ৭২০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মর্জিনা আক্তার ফুটবল প্রতীকে ৫ হাজার ৫৩৯ ভোট ও রেশমা আক্তার পদ্মফুল প্রতীকে ৯৬৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর