দক্ষিণ সুরমায় হোটেল তল্লাশিতে ৩ নারীসহ ৪ জন আটক
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০১ PM

শিক্ষার্থীদের অভিযানে

দক্ষিণ সুরমায় হোটেল তল্লাশিতে ৩ নারীসহ ৪ জন আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৪ ০৫:১৮:৪৩ AM

দক্ষিণ সুরমায় হোটেল তল্লাশিতে ৩ নারীসহ ৪ জন আটক


সিলেট সিটি করপোরেশনের আওতাধীন দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকার সিতারা আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় ৩ নারী ও একজন পুরুষকে আটক করেছে শিক্ষার্থীরা।

সোমবার বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

সিতারা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন খবর পেয়ে কিনব্রিজের দক্ষিণ মুখে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন কলেজ-ভার্সিটির শিক্ষার্থীরা হোটেলটিতে তল্লাশি চালায়। এসময় তল্লাশি চালিয়ে ৩ নারী ও ১ পুরুষকে আটক করে। খবর পেয়ে সিতারা হোটেলের ম্যানেজার পালিয়ে যান। এসময় দুটি কক্ষে অসামাজিক কার্যকলাপরত ৩ নারী ও ১ পুরুষকে আটক করে শিক্ষার্থীরা।

এর আগে রোববার (১১ আগস্ট) দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় ১ নারী ও ৫ পুরুষকে আটক করেছে শিক্ষার্থীরা। একইদিন রাত ৯টার দিকে হুমায়ুন রশিদ চত্বর এলাকার রমনা সুপার মার্কেটে অবস্থিত হোটেল মার্টিন আবাসিকে তল্লাশি চালিয়ে এ ৬ জনকে আটক করে তারা।

জানা যায়, ‘হোটেল মার্টিন আবাসিকে অসামাজিক কার্যকলাপ হচ্ছে’ এমন খবর পেয়ে সিলেটের বর্ডার গার্ড স্কুল ও কলেজ, পাইলাট স্কুল ও এমসি কলেজের বেশ কয়েকজন ছাত্র রোববার রাত ৯টার দিকে হোটেলটিতে তল্লাশি চালায়। এসময় বিভিন্ন কক্ষে অসামাজিক কার্যকলাপরত ১ নারী ও ৫ পুরুষকে আটক করে। এসময় হোটেলে থাকা আরও কয়েকজন নারী-পুুরুষ পালিয়ে যায়।

শনিবারও (১০ আগস্ট) সন্ধ্যায় সিলেট মহানগরের সুরমা মার্কেটে অবস্থিত ‘সুরমা আবাসিক হোটেল’-এ এভাবে তল্লাশি চালায় শিক্ষার্থীরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা। শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে ৪ নারী ও ৩ পুরুষ ছাদে গিয়ে পালিয়ে যান বলে জানা গেছে। এ তল্লাশিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি কলেজ-ভার্সিটির ছাত্র অংশগ্রহণ করেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর