রূপালী ব্যাংক পিএলসি সিলেট বিভাগের ৫১টি শাখার ব্যবস্থাপক এবং ২টি উপশাখার শাখা প্রধানদের নিয়ে শুক্রবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে রূপালী ব্যাংক পিএলসি এর মহাব্যবস্থাপক ও সিলেট বিভাগের বিভাগীয় প্রধান কমল ভট্টাচার্য্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, উত্তম গ্রাহক সেবা নিশ্চিতের মাধ্যমে খেলাপী ঋণ আদায় এবং মুনাফা অর্জনের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এ সময় তিনি বিভিন্ন সূচকে ভালো করা শাখা ব্যবস্থাপকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্মেলনে সিলেট বিভাগীয় কার্যালয় মহাব্যবস্থাপক পংকজ কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার জয়া চৌধুরী, মৌলভীবাজার জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার বিপ্লব কুমার তালুকদার, সুনামগঞ্জ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন প্রমূখ।
আজকের সিলেট/বিজ্ঞপ্তি/মিমো
সংবাদ বিজ্ঞপ্তি 








