সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত আছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।"
রোববার রাতে ৩০নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, "ছাত্র জনতার অভ্যুত্থানে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সামনে আরো পথ পাড়ি দিতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।"
তিনি আরোও বলেন, "দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের গুম, খুন, হত্যা এবং ব্যাপক দুর্নীতির কারণে দেশ অস্থিতিশীল হয়ে পড়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন।"
সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, "সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের দোসরদের মোকাবেলা করতে হবে। দেশের প্রয়োজনে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীরা আগামীতেও কাজ করবে।"
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুরুল ইসলাম তাজুল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।
এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল আজিজ ফজলু’র সভাপতিত্বে ও বিএনপি নেতা নুরুল ইসলাম এবং রুহেল আহমদ কালামের যৌথ পরিচালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান, বিএনপি নেতা এনামুল কবির বাদশা, ফজলুল হক তুরণ, রাসেল আহমদ, গৌছ আলী মরিল, নুরুল হাসান, আজমল হোসেন, জামিল আলী, গৌছ উদ্দিন পাপলু, শিপন আহমদ, শাহনেওয়াজ আহমদ, খছরু মিয়া, আলী মাহবাবসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসহযোগি সংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








