বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক জনাব হেলাল খান ও জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ন আহবায়ক জাবেদ আহমদ কিসলু, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন ও শিহাব খান সাংগঠনিক সফরে সিলেটে এসেছেন।
শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা ও মহানগর জাসাসের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জাসাস নেতৃবৃন্দ আগামীকাল সিলেট বিভাগের জাসাসের উদ্যোগে আয়োজিত কর্মীসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগাযোগ করবেন।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








