আম্বরখানায় রিকশা চালকের মৃত্যু
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৬ PM

আম্বরখানায় রিকশা চালকের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ০৫:২০:৪২ AM

আম্বরখানায় রিকশা চালকের মৃত্যু


নগরীর আম্বরখানা পয়েন্টে আব্দুল গাফফার (৬৫) নামে এক রিকশা চালকের আকস্মিক মৃত্যু হয়েছে। রিক্সা চালক আব্দুল গাফফার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বেগদাবা এলাকার বাসিন্দা। তিনি সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় বসবাস করতেন।

বুধবার সকাল ১১টার দিকে আম্বরখানা পয়েন্টের পুলিশ বক্সের সামনে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আম্বরখানা পয়েন্টে রিকশা নিয়ে দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, এ সময় স্থানীয় লোকজন তাকে আম্বরখানা পয়েন্ট ট্রাফিক পুলিশ বক্সের সামনে নিয়ে যান। পরে পুলিশের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকে ওই রিকশা চালকের মৃত্যু হয়েছে।

কোতোয়ালি মডেল থানায় ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর