ক্ষমা ও হেদায়েতের প্রত্যাশায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। বিশেষ এ তাৎপর্যপূর্ণ মোনাজাতে প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে ইজতেমার আয়োজকরা ধারণা করছেন।
রোববার সকাল ৯ টা ১০ মিনিটে মোনাজাত শুরু হয়ে দীর্ঘ ২৫ মিনিট চলে মোনাজাত। এর আগে সকাল থেকে হয় হেদায়েতর বয়ান।
আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর থেকেই দলে দলে মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান জানান, আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় প্রায় সাত হাজার পুলিশ নিয়োজিত থাকবে।
আজকের সিলেট/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








