আ.লীগের অনুপ্রবেশ, হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল স্থগিত
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০২ PM

আ.লীগের অনুপ্রবেশ, হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল স্থগিত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ০৫:২৫:০৪ PM

আ.লীগের অনুপ্রবেশ, হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল স্থগিত


আওয়ামীলীগের অনুপ্রবেশ, ভোটার তালিকা যাচাই ও দলীয় কোন্দলের কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল স্থগিত করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর এই কাউন্সিলর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

দলীয় সূত্র জানায়, বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অন্য কোনো প্রার্থী না থাকায় কারাগার থেকে নির্বাচিত সাবেক মেয়র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপির সভাপতি ঘোষণা করা হয়। তবে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার শিফা ও শেখ সুজাত মিয়ার নেতৃত্বাধীন একটি গ্রুপ অভিযোগ তোলে-১১১৩ জন কাউন্সিলরের তালিকায় আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম ঢোকানো হয়েছে। এ অভিযোগে তারা কাউন্সিল বর্জনের ঘোষণা দেন। এ অবস্থায় কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসে ৩১ আগস্ট ভোটার তালিকা যাচাইয়ের সিদ্ধান্ত নেন।  

উল্লেখ্য, বিগত ১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে রাজনীতি করেছেন-এমন কারও নাম থাকলে তা বাদ দেওয়া হবে।  পাশাপাশি যেসব নেতা কোন্দলের কারণে মনোনয়নপত্র জমা দেননি, তাদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে ৬ আগস্টের কাউন্সিল স্থগিত করা হয়েছে।

এছাড়া প্রার্থীর পক্ষে মাইকিং করায় অ্যাডভোকেট গুলজার খানকে নির্বাচন কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর