সুনামগঞ্জ স্পোর্টিং ক্লাব' আমিরাতের নতুন কমিটি গঠন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪০ PM

সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক বিপ্লব চন্দ্র সরকার

সুনামগঞ্জ স্পোর্টিং ক্লাব' আমিরাতের নতুন কমিটি গঠন

আমিনুল হক খোকন

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ০৫:১৯:৪১ PM

সুনামগঞ্জ স্পোর্টিং ক্লাব' আমিরাতের নতুন কমিটি গঠন

ছবিঃ আজকের সিলেট


সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বৃহত্তর সুনামগঞ্জ জেলার প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে এবং খেলাধুলার মান উন্নয়নে যাত্রা শুরু করলো 'সুনামগঞ্জ স্পোর্টিং ক্লাব'। বুধবার (১৩ই মে) আজমানে এক আলোচনা সভার মাধ্যমে ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

আজমানের বিশিষ্ট ব্যবসায়ী ও সুনামগঞ্জের কৃতি সন্তান মোঃ নাসিরুল হকের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরাতের গোল্ডেন ভিসাপ্রাপ্ত ব্যক্তিত্ব বিপ্লব চন্দ্র সরকার, হাবিজ মিয়া, পরতাব খান, সৈয়দ মারুফ নূরী, শোয়েব আহমদ, আব্দুর রশিদ, আজিজুল হক, শামীম আহমদ, শামছুল ইসলাম নাহিদ সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এই ক্লাব গঠনের মূল উদ্দেশ্য হলো প্রবাসে থাকা সুনামগঞ্জ জেলার খেলোয়াড়দের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা। এর মাধ্যমে প্রবাসীরা কর্মব্যস্ততার পাশাপাশি সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ পাবেন। বক্তারা আরও উল্লেখ করেন, আসন্ন 'সিলেট বিভাগ প্রবাসী টুর্নামেন্টে' সুনামগঞ্জ জেলাকে বিজয়ী করতে এবং নিজেদের সামর্থ্য প্রমাণ করতে জেলার সকল প্রবাসীদের একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

সভার শেষে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে শক্তিশালী একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা হাজী শফিকুল ইসলাম, প্রধান কোচ মোঃ নাসিরুল হক, পরিচালক হাবিজ মিয়া, পরতাব খান, সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র সরকার, অর্থ সম্পাদক সৈয়দ মারুফ নূরী, টিম ম্যানেজার শোয়েব আহমদ, উপদেষ্ঠা হাজী কাছন আলী, হাফেজ নুরুল আমিন, সহ-সভাপতি জয়নুল হক লিটন, শামীম আহমদ, সহকারী টিম ম্যানেজার শামছুল ইসলাম নাহিদ, সহ-অর্থ সম্পাদক আজিজুল হক, মিডিয়া ম্যানেজার সাংবাদিক আমিনুল হক, সহ-মিডিয়া ম্যানেজার ব্লগার সোহাগ এর নাম ঘোষনা করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রবাসে সুনামগঞ্জের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে সবার সহযোগিতা কামনা করেছেন। এছাড়া আমিরাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুনামগঞ্জ জেলার প্রবাসীদের নিয়ে খেলার মান উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন।

UAE

সিলেটজুড়ে


মহানগর