দ্বিতীয় দিনেও অব্যাহত রইলো বোলারদের দাপট
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১০ PM

বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচ

দ্বিতীয় দিনেও অব্যাহত রইলো বোলারদের দাপট

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ০৩:২৯:২৪ PM

দ্বিতীয় দিনেও অব্যাহত রইলো বোলারদের দাপট


বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেও অব্যাহত রইলো বোলারদের দাপট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে দারুণ সূচনা পেয়ে দিন শুরু করে স্বাগতিক বাংলাদেশ। বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তানের ৪ উইকেটই প্রথম সেশনে তুলে নিয়েছে টাইগাররা। দুটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ২৭৮ রানের পুঁজি নিয়েই ৪৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ। পাকিস্তান সকল উইকেট হারিয়ে ৫৭.৪ ওভারে ২৩৩ রান।

দ্বিতীয় দিনের শুরুতেই পাকিস্তান হারায় দুই ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইসকে। এরপর অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম ধরেন দলের হাল। ২১ রান করে শান বিদায় নেন, সুবিধা করতে পারেননি সাউদ শাকিলও। সালমান আঘাকে নিয়ে সেশন পার করেন বাবর।

লাঞ্চ বিরতির আগপর্যন্ত ৩০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান জড়ো করেছিল পাকিস্তান। লাঞ্চ থেকে ফিরে এসে বাবরও ধরেন প্যাভিলিয়নের পথ। দলীয় ১৪২ রানে ঘটে পঞ্চম উইকেটের পতন। বাবর ৮৪ বলে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। এরপরও নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। সালমান আগা ২১ রান, মোহাম্মদ রিজওয়ান ১৩ রান, হাসান আলী ১৮ রানে আউট হন। শেষ উইকেটে সাজিদ খান একটি ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশের বড় লিডের স্বপ্ন ফিকে করে দেয়। চারটি ছয় ও দুইটি চারের মারে ২৮ বলে ৩৮ রানে আউট হওয়ার সাথে সাথে ইনিংসের সমাপ্তি ঘটে।

বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ১৪ ওভার হাত ঘুরিয়ে ৩ উইকেট, মেহেদী মিরাজ ৯ ওভারে ২ উইকেট, তাকসিন আহমেদ ১১ ওভারে ২ উইকেট ও নাহিদ রানা ১২.৪ ওভারে ২ উইকেট তুলে পাকিস্তানের ইনিংসে শেষ পেরেক ঠুকে দেন।

এর আগে টস জিতে পাকিস্তান আগে বোলিংয়ে নামলে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রান জড়ো করে বাংলাদেশ। ১২৬ রানে ৬ উইকেট পড়ে গেলে লেজের ব্যাটারদের নিয়ে দলের হাল ধরেন এই উইকেটরক্ষক ব্যাটার। ছোট জুটি গড়ে তাইজুল ইসলাম বিদায় নিলে আবারো একপ্রান্তে আসা-যাওয়ার মিছিল শুরু হয়। তবে অন্য প্রান্ত আগলে রেখে লিটন দাঁতে দাঁত চেপে লড়াই করে যান। তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।

১৫৯ বলে ১২৬ রান করে তিনিও বিদায় নেন লিটন। শরিফুল ৩০ বলে ১২ রান করে থাকেন অপরাজিত। ৭৭ ওভারে ২৭৮ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। পাকিস্তানের পক্ষে খুররম শাহজাদ চারটি, মোহাম্মদ আব্বাস তিনটি, হাসান আলী দুটি এবং সাজিদ খান একটি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শেষ করে পাকিস্তান। তবে দ্বিতীয় দিন যেভাবে শুরু করেছে তারা, লিডের স্বপ্ন আপাতত দুরাশাই বলা যায়। 

আজকের সিলেট/মিমো

সিলেটজুড়ে


মহানগর