এক সেঞ্চুরিতে তিন রেকর্ড, সিজদায় মুশফিক
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:১৬ PM

বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচ

এক সেঞ্চুরিতে তিন রেকর্ড, সিজদায় মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ০৪:১৮:৫৩ PM

এক সেঞ্চুরিতে তিন রেকর্ড, সিজদায় মুশফিক


বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ১৭৮ বলে সেঞ্চুরি করার পথে করেছেন দুটি রেকর্ড। সেঞ্চুরি পেয়ে করেছেন দেশের পক্ষে আরেকটি ব্যক্তিগত রেকর্ড।

এদিন, মুমিনুল হককে ছাড়িয়ে এককভাবে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় লিডের আভাস দিয়ে এই সেঞ্চুরি হাঁকান তিনি। সেঞ্চুরির পর সিজদা দিয়ে মাঠে উদযাপন করেন নিজের সাফল্য। করেন সতীর্থর সাথে কোলাকুলি।

মুশফিকের টেস্ট ক্যারিয়ারে এটি ১৪তম সেঞ্চুরি। এতদিন ১৩টি সেঞ্চুরি ছিল তার, যৌথভাবে সর্বোচ্চ। ১৩টি সেঞ্চুরি আছে মুমিনুল হকেরও।

এর আগে মুশফিক গড়েন আরও দুই রেকর্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ হাজার রান স্পর্শ করার দিনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে ১৬ হাজার রানের কীর্তি গড়েন।

টেস্ট চ্যাম্পিয়নশিপে মুশফিকেরও আগে অবশ্য ২ হাজার রান হয়েছে লিটন দাসের। তৃতীয় স্থানে আছেন নাজমুল হোসেন শান্ত, ১৭৮৬।

এদিকে সব ফরম্যাট বিবেচনায় ১৫ হাজারের কীর্তি মুশফিক ছাড়া আছে শুধু বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবালের। ১৫ হাজার ১৯২ রান নিয়ে অবসর নিয়েছেন তিনি। ১৪ হাজার ৭৩০ রান নিয়ে সাকিব আল হাসান আছেন তৃতীয় স্থানে। যদিও সাকিব আল হাসানের দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় দলের জার্সি গায়ে কোন হয় নি।

আজকের সিলেট/মিমো

সিলেটজুড়ে


মহানগর