সিলেটের গোয়াইনঘাটে সালুটিকর বাজার কাঁচামাল ব্যবসায়ীরা নির্দিষ্ট স্থানের দাবীতে এক সপ্তাহের জন্য তরকারি বিক্রি বন্ধ করে দিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে তারা আগামী এক সপ্তাহের জন্য কাঁচামাল বিক্রি বন্ধ রেখে প্রায় ১২০ জন ব্যবসায়ী নির্ধারিত স্থান ছাড়া অস্থায়ী জায়গায় ব্যবসা না করতে সকল ব্যবসায়ী মিলে বয়কট ঘোষণা করেছেন। এতে চরম দুর্ভাগে পড়েছেন ক্রেতারা।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে পলিথিন দিয়ে ডেকে সকল কাঁচামাল দোকান বন্ধ অবস্থায় রয়েছে।ক্রেতারা এসে ফিরে ফিরে যাচ্ছেন।
জানা যায়, বন্যার কারনে উপজেলার সালুটিকর বাজার নিচের বাজার প্লাবিত হওয়ায় অস্থায়ী কাঁচা বাজার সালুটিকর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ রোড চত্বর সংলগ্নে স্থানান্তর করে ব্যবসার জায়গা করে দেওয়া হয়েছে। ফাকা মাঠে সাময়িক পলিথিনের ছাউনি দিয়ে অস্থায়ীভাবে তরিতরকারি বিক্রির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা এই অস্থায়ী জায়গায় ব্যবসা করতে নারাজ।তাদের দাবি তাদের নির্ধারিত স্থান সেড ঘরে কাঁচামাল বিক্রির ব্যবস্থা করে দেওয়া হোক।
বাবুসহ সংশ্লিষ্ট সকল কাঁচামাল ব্যবসায়ীরা জানান,বর্তমানে আমাদের যেখানে কাঁচামাল ব্যবসা করতে জায়গায় দেওয়া হয়েছে।এই জায়গাটা কোম্পানিগঞ্জ রোড হয় ঝুঁকিপূর্ণ।ক্রেতা আসতে চায় না,আবার সামনে সিএনজি স্ট্যান্ড থাকায় এখানে তরিতরকারির বাজার বা কাঁচামাল বিক্রি হয় এমনটা কেউ জানতেও পারে না দেখতেও পারেনা।আবার বেশিরভাগ ক্রেতা রাস্তা পারাপারে ঝুঁকি থাকায় এখানে আসতে চায় না।তাই দিন শেষে ব্যবসায়ীদের অনেক কাঁচামাল থেকে পচে নষ্ট হয়ে যাওয়ার ফলে ফেলে দিতে হয়।তখন ব্যবসা করে লাভ তো দূরের কথা দিনশেষে পুঁজি নিয়ে টানাটানি লাগে।এইভাবে ব্যবসা করে আমরা পরিবার-পরিজনের জন্য কিছু নিয়ে যেতে পারি না।সারাদিন ব্যবসা করে খালি হাতে বাড়ি ফিরতে হয়।তাই আমরা নির্দিষ্ট স্থানের দাবিতে আমাদের নির্ধারিত জায়গা শেডঘরে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবিতে সকল ব্যবসায়ীদের মতামতে আগামী এক সপ্তার জন্য ব্যবসা বন্ধ করে এই জায়গায় বয়কট করেছি।আমাদের নির্ধারিত স্থান না পাওয়া পর্যন্ত আমরা আমাদের ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় থাকবো।
এদিকে সকাল ১১টায় ব্যবসায়ী প্রতিনিধি দল বাজার ব্যবসায়ী সমিতির সাথে দেখা করে তাদের দাবী তুলে ধরেন।কিন্তু বাজার ব্যবসায়ি সমিতি কোনো প্রদক্ষেপ গ্রহন করেনি। কিন্তু ব্যবসায়ীরা তাদের দাবিতে অনড় থেকে ব্যবসা বন্ধ রেখেছে।
এ ব্যাপারে সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো শামসুদ্দিন জানান,তাদের নির্ধারিত জায়গা সেড ঘর ভূসিমাল ও কাপড় ব্যবসায়ীদের দখলে।তারা বলছে সেডঘর কিনে তারা মালিক হয়েছে। কাঁচা বাজার ব্যবসায়ী দল তাদের দাবি নিয়ে আসলে তাদের সমস্যা সমাধান করে দেয়া হবে বলার পরও ব্যবসায়ীরা কাঁচামাল বিক্রি বন্ধ রেখেছেন।
আজকের সিলেট/এসএইচবি/জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








